Subscribe Us

Responsive Advertisement

ধারাকান্দি গ্রাম সম্পর্কে

গ্রামের নাম: ধারাকান্দি
ডাকঘর: কিল্লা তাজপুর-২২৭০
ইউনিয়ন: ৪নং মাওহা
উপজেলা: গৌরীপুর
জেলা: ময়মনসিংহ
বিভাগ: ময়মনসিংহ
রাজধানী: ঢাকা
রাষ্ট্র: বাংলাদেশ
উপমহাদেশ: ভারতীয়
মহাদেশ: এশিয়া
গ্রহ: পৃথিবী

ধারাকান্দি গ্রামটি মাওহা ইউনিয়নের উত্তর-পশ্চিম দিকে ১নং ওয়ার্ডে অবস্থিত। এ গ্রামটি পশ্চিমপাড়া, বন্দের বাড়ী, কান্দার বাড়ী, মউশা পাড়া, মাঝের বাড়ী, পুরান বাড়ী, পূর্বপাড়া, কান্দাপাড়া, তালুকদার বাড়ী, মুন্সিবাড়ী ইত্যাদি পাড়া-বাড়ীর সমন্বয়ে গড়ে ওঠেছে। এটি সুরিয়া নদী বেষ্টিত। অনেক ভোগান্তির পর তৎকালীন চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ কালন মাস্টার ও গ্রামবাসীর আন্তরিক সহযোগিতায় এ নদীর উপর একটি ব্রীজ স্থাপন করা হয়েছে। যার পূর্বে নাম ছিল “ধারাকান্দি কানার পুল”। অবশ্য এ নিয়ে একটি কাহিনীও আছে। এ গ্রামের পশ্চিমে ৩নং অচিন্তপুর ইউনিয়নের সিংরাউন্দ গ্রাম, উত্তরে মাওহা ইউনিয়নের খলতবাড়ী গ্রাম, পূর্বে সিংচাপুরের একাংশ ও মাওহার কুর্শ্বাপাড়া গ্রাম, দক্ষিণ-পূর্বে কুমড়ী এবং দক্ষিণ-পশ্চিমে ঐতিহাসিক কিল্লা তাজপুর গ্রাম। কথিত আছে ধারাকান্দি গ্রামে মাস্টার (শিক্ষক) বেশি। কিন্তু ধারাকান্দি গ্রামের একটাই সমস্যা যারাই শিক্ষিত হচ্ছে তারা আর গ্রামে থাকছে না, পাড়ি দিচ্ছে উপজেলা সদরে। ফলে, গ্রামে আশানুরূপ উন্নতি হচ্ছে না।

সুরিয়া নদী বেষ্টিত ধারাকান্দি গ্রামে আছে-
* প্রাথমিক বিদ্যালয়-১টি। যেমন: ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়
* মসজিদ- ৩টি। যেমন: ধারাকান্দি মুন্সিবাড়ী জামে মসজিদ, ধারাকান্দি পূর্বপাড়া জামে মসজিদ, ধারাকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ।
*ঈদগাহ-৪টি। যেমন-নিমের কুড় সংলগ্ন ঈদগাহ মাঠ, পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, মাজার ঈদগাহ মাঠ, পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ।
*ব্রীজ-১টি। যেমন: ধারাকান্দি কানার ব্রীজ।
* মৌজা-১টি। মৌজা নং-৫৪
* ওয়ার্ড নং-১। (খলতবাড়ী ও ধারাকান্দি)
১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ধারাকান্দি গ্রামের এন্টেস মিয়া।