শিক্ষা-দীক্ষা: ধারাকান্দি গ্রাম শিক্ষা-দীক্ষায় ঈর্ষণীয় প্রশংসার দাবী রাখুক। গ্রামের শিক্ষিত লোক গ্রামেই থাকুক। উপজেলা সদরে যেন বাসা-বাড়ি না করে গ্রামের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে। গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়ী মাদ্রাসা, কে.জি স্কুল, প্রাক-প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা ও গণশিক্ষা / মক্তব, দাখিল-আলীম মাদ্রাসা, নৈশ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় গড়ে উঠুক।
রাস্তা-ঘাট: ধারাকান্দি গ্রামের প্রধান রাস্তাগুলো পাকা হউক। প্রধান রাস্তাগুলো হল:
>সিংরাউন্দ চৌরাস্তা - ধারাকান্দি চৌরাস্তা - মুন্সিবাড়ী - পুরানবাড়ী - কানার পুল - রঙ্গিলা শাহ মোড়;
>সিংরাউন্দ চৌরাস্তা -মুন্সিবাড়ী - পুরানবাড়ী - দো-তালা বাড়ী - সিংচাপুর মোড়;
>খলত-পালুহাটি বাজার-খলতবাড়ী উচ্চ বিদ্যালয়-ধারাকান্দি কান্দার বাড়ী-পুরান বাড়ী-কানার পুল-রঙ্গিলা শাহ মোড়;
>খলত+পালুহাটি বাজার-খলতবাড়ী উচ্চ বিদ্যালয়-ধারাকান্দি পশ্চিপাড়া জামে মসজিদ-ধারাকান্দি চৌরাস্তা-কিল্লাতাজপুর পূর্বপাড়া- কিল্লা তাজপুর ব্রীজ- ভূটিয়ারকোনা বাজার।
ধারাকান্দি গ্রামের কতিপয় রাস্তাগুলো সংস্কার করা হউক। রাস্তাগুলো হল:
* সিংরাউন্দ শিলবাড়ী-ধারাকান্দি পশ্চিমপাড়া খাল সংলগ্ন রাস্তা-খলতবাড়ী উচ্চ বিদ্যালয়;
* মৌশাপাড়া-মাঝের বাড়ী;
ধারাকান্দি গ্রামে কতিপয় নতুন রাস্তা নির্মাণ করা হউক। রাস্তাগুলো হল:
- মুন্সিবাড়ী জামে মসজিদ-ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়- কিল্লা তাজপুর সংলগ্ন সুরিয়া নদীর পাড়;
- ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়-জনাব লতিফ মেম্বার বাড়ী সংলগ্ন- ধারাকান্দি মাজার ঈদগাহ মাঠ;
- ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়-জনাব শেখ সাদীর বাড়ী সংলগ্ন রাস্তা-বন্দের বাড়ী;
- ধারাকান্দি মুন্সিবাড়ী জামে মসজিদ-তালুকদার বাড়ী;
- ধারাকান্দি মুন্সিবাড়ী জামে মসজিদ-কান্দার বাড়ী;
- কানার পুল-কান্দাপাড়া-তালুকদারবাড়ী-কিল্লা তাজপুর সংলগ্ন সুরিয়া নদীর পাড় ;
- পশ্চিপাড়া জামে মসজিদ-চান মিয়া (বিডিআর) বাড়ী সংলগ্ন-ধারাকান্দি পশ্চিমপাড়া খাল সংলগ্ন রাস্তা;
- ধারাকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ- বন্দের বাড়ী-কান্দার বাড়ী;
- মৌশাপাড়া-কান্দার বাড়ী;
- পূর্বপাড়া জামে মসজিদ-কান্দাপাড়া
- পূর্বপাড়া জামে মসজিদ-কান্দার বাড়ী
- কান্দার বাড়ী-মৌশাপাড়া-ফসলী জমির আইল দিয়ে সুরিয়া নদীর পাড়;
- দো-তালা বাড়ী- ফসলী জমির আইল দিয়ে সুরিয়া নদীর পাড়;
জনকল্যাণমূলক সংগঠন: ধারাকান্দি গ্রামে প্রত্যেক পাড়ায় নিজ নিজ উদ্যোগে জনকল্যাণমূলক সংগঠন গড়ে উঠুক। সংগঠনগুলো এমন হতে পারে-
>< টার্গেট সোসাইটি অব বাংলাদেশ;
>< শিক্ষা সংগঠন;
>< গ্রাম্য রাস্তা উন্নয়ন সংগঠন;
>< ক্রীড়া সংগঠন;
>< পরিবেশ রক্ষা সংগঠন;
>< আত্মকর্মসংস্থানমূলক সংগঠন;
>< জবাবদিহি সংগঠন;
>< ধর্মবিষয়ক সংগঠন;
‘ধারাকান্দি গ্রাম’ ওয়েবসাইটের সম্পাদক মোঃ আহাদুল ইসলাম (সুমন)-এর আশা-আকাঙ্ক্ষা ও চাওয়াকে বাস্তবে রূপ দিতে জনপ্রতিনিধিসহ জনসচেতনরা এগিয়ে আসুন। গ্রামবাসীর পারস্পারিক সহযোগিতা ও ঐক্যই পারে উপরোক্তগুলো বাস্তবায়ন করা।
সঠিক তথ্য প্রদানে সম্পাদককে সহযোগিতা করুন।